১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এসপির নেতৃত্বে ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

এসপির নেতৃত্বে ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকায় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয়। এ ছাড়া তল্লাশিকালে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ. এম সালাউদ্দিন, ডিবির ওসি এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়