হাজী আমীর হোসেনের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক
নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর ব্রাঞ্চ রোডের বাসিন্দা এবং পোলষ্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন মিশালের পিতা হাজী আমীর হোসেন (মন্টু)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, হাজী আমীর হোসেন (মন্টু) আজ দুপুর ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা ও রহমত দান করেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা নসিব করেন। একইসঙ্গে শোকাহত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।





































