০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

জমি বিরোধে হামলার শিকার শাহীন মারা গেছেন

জমি বিরোধে হামলার শিকার শাহীন মারা গেছেন

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও দেওয়ানি মামলার জের ধরে হামলায় গুরুতর আহত মো. শাহীন (৪৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা মো. আব্দুস সালামের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ১ নম্বর ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে শাহীনের ওপর দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়