কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আইএবি অডিটোরিয়ামে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খায়রুল আহসান মারজান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃতি শিক্ষার্থীরা আমাদের গৌরব। তারা দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। আর এজন্য একজন কৃতি শিক্ষার্থীকে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনে সচেষ্ট থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আলহাজ্ব মুফতি শিব্বির আহমাদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এম. মাসুম বিল্লাহ, দাওয়াহ সম্পাদক শাহ্ আব্দুল আজিজ, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।




































