১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’র

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’র

‘দায় নয়, দায়িত্ব এ এক নিষিদ্ধ নেশা! চিৎকার নয়, তোষামোদ নয়, সাহসী প্রশ্ন’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের তৃতীয় তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পোর্টালটির কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

নিউজ পোর্টালটির সম্পাদক সাদেকুর রহমান, নির্বাহী সম্পাদক আল আমীন এবং ব্যবস্থাপনা সম্পাদক আকাশের উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজিটিভ নারায়ণগঞ্জের সম্পাদক মোস্তাক আহমেদ শাওন, দ্য নিউ নেশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মনির হোসেন, আরটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, দৈনিক নয়াদিগন্তের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শিপন মাহমুদ আকাশ, দৈনিক বর্তমান কথার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা, দৈনিক এ দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, আলোকিত কাগজের সম্পাদক শাহাদাত, প্রকাশক তারা মিয়া, দেশ রূপান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. সোহেল রহমান, চ্যানেল এসের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন মুন্না, রূপালী বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. লিটন চৌধুরী, কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি মো. রাসেল আহমেদ, দৈনিক জনবাণীর মোহাম্মদ নাদিম মাহমুদ এবং ওয়াজ উদ্দিন সুপার মার্কেটের পরিচালক শিপন আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’র বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানভিত্তিক সাংবাদিকতার সাফল্য কামনা করেন। পরে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল ও সফলতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়