১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু

প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টু আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তার বোন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি অবিবাহিত ছিলেন।

হাফিজুর রহমান মিন্টু নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

জনপ্রিয়