বন্দর থানা এনসিপির আহ্বায়ক শুভ, সদস্য সচিব মিনহাজ
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আওতাধীন বন্দর থানা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে রেদওয়ান আহমেদ শুভকে আহ্বায়ক ও মিনহাজ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবিদা সুলতানা। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদ মীর, আশিকুর রহমান বিদ্যুৎ ও বিধান আলভী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন শামীম আহমেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শাহীন প্রধান, শাহাদাত হোসেন, মো. অনিক, কাজী মাসুদ ও মো. নাজমুল।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিয়াদ হোসেন এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, আজমেরি ইসলাম, আবেদুর হোসেন, নূর বাবু, সানিয়া আক্তার ও মমিনুল হক সানি।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. মাহমুদ, মো. তানভীর ইসলাম, মো. আশিক, মো. তামজীদ, মো. রিফাত আহমেদ, মো. সিহাব শিকদার, মো. রিফাত পাটোয়ারী, মো. হৃদয় ইসলাম, মো. নাজমুল, মো. মোরসালীন, মো. জসিম ও মো. মোস্তাকিম।





































