১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে নারায়ণগঞ্জের টানবাজারের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ এম. সোলায়মান।

রোববার (১৮ অক্টোবর) রাতে সংগঠনটির সভাপতি আলহাজ এম. সোলায়মানের নেতৃত্বে নেতারা টানবাজারের সাহাপাড়া পূজামণ্ডপ এবং টানবাজার সুতা ও রং ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বনবিহারী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ ও সঞ্জিত রায় এবং কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মজিবুর রহমান, মো. আকবর হোসেন, মো. জোবায়ের আলম ঝলক ও মোহাম্মদ মুসা।

সহসভাপতি সঞ্জিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আলহাজ এম. সোলায়মান এবং সহসভাপতি মো. মাহফুজুর রহমান খান মাহফুজ।

সর্বশেষ

জনপ্রিয়