১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ১৮ অক্টোবর ২০২৬

পপি রানী সরকারের পিতার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের পিতার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জেন্ডারবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারের পিতা অনিল সরকার পরলোকগমন করেছেন। তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

এক যৌথ শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, স্বজন হারানোর বেদনা অত্যন্ত দুঃসহ ও অপূরণীয়। কমরেড পপি রানী সরকারের জীবনের এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁর ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

শোকবার্তায় প্রয়াত অনিল সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি ও সদ্গতি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে ওঠার শক্তি অর্জন করতে পারেন, সেই প্রার্থনা জানানো হয়।

এতে আরও বলা হয়, পপি রানী সরকার ও তাঁর পরিবারের এই দুঃসময়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মীরা তাঁদের পাশে রয়েছেন।

উল্লেখ্য, পপি রানী সরকার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়