এনসিপি’র প্রচার উপকমিটির প্রধান লুবনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোনিয়া আক্তার লুবনা।
শনিবার (১২ সেপ্টেম্বর) এনসিপির জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ এ উপ-কমিটির অনুমোদন দেন।
এনসিপির জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা নাজমুস সাদার রুমি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রচার উপ-কমিটির দায়িত্ব পাওয়া লুবনা এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদেও রয়েছেন।
উপ-কমিটিতে সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন পিয়ার আলী প্রধান। এছাড়া, সদস্য করা হয়েছে কামরুল হাছান, সিমান্ত হাছান সোহেব, মো. জাকির হোসেন, সাফরিদ আহমেদ ও রাজিবকে।





































