০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৮, ৫ নভেম্বর ২০২৬

বন্দরে ৩৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

বন্দরে ৩৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলার তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা (২০২৬–২০২৮) বাস্তবায়নের অংশ হিসেবে এ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ)। সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়