০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ৫ নভেম্বর ২০২৬

নাশকতার অভিযোগে রূপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে রূপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া পশ্চিম দেও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।

গ্রেপ্তার নাদিম কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেগাঁও এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।

ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, “অপুর বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্তাধীন, তাই এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।”

সর্বশেষ

জনপ্রিয়