০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২০, ৫ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে জামায়াতের উদ্যোগে বাঁশের সাঁকো উদ্বোধন

বক্তাবলীতে জামায়াতের উদ্যোগে বাঁশের সাঁকো উদ্বোধন

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্যনগরের মধ্যে চলাচলের সুবিধার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের পরিবারের খোঁজখবর নেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে পরিবারটিকে ধৈর্য ধরার পরামর্শ দেন। এ সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যানপ্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়