০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ৫ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৩০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৩০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিমুল কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার রমনা থানার সেগুনবাগিচা এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। খালপাড় এলাকার আব্দুল কাদিরের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়