১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৭, ১৯ অক্টোবর ২০২৬

গণসংহতির নেত্রী পপি রাণী সরকারের পিতার মৃত্যুতে বিপ্লবের শোক

গণসংহতির নেত্রী পপি রাণী সরকারের পিতার মৃত্যুতে বিপ্লবের শোক

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারের পিতা অণীল সরকার পরলোকগমন করেছেন। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভারতের কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটি।

সোমবার (১৯ অক্টোবর) এক শোকবার্তায় সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খাঁন অণীল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি প্রয়াত অণীল সরকারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি এই শোকাবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির পক্ষ থেকেও প্রয়াত অণীল সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়