ওয়াজের অতিথি তালিকায় নাম নিয়ে বিরোধ, যুবদল নেতা খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত এগারোটার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
তিনি বলেন, কয়েকদিন আগে একটি ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় নাম দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দু’টি গোষ্ঠীর মধ্যে বিরোধ হয়। ওই বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে গতরাতে উত্তেজনা দেখা দেয়। এরপর এই খুনের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৪৫)। তিনি ওই এলাকার শহীদুল্লাহ’র ছেলে।
রিপন ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভসভাপতি ছিলেন।





































