১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৮, ১৯ অক্টোবর ২০২৬

জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন হারুনুর রশীদ

জেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক হলেন হারুনুর রশীদ

হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দারুল উলুম দেওভোগ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশীদ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারি মুফতি বশীরুল্লাহর পক্ষ থেকে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

সর্বশেষ

জনপ্রিয়