১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৪২, ১৯ অক্টোবর ২০২৬

সৌহার্দ্য বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান এমপি আল আমিনের

সৌহার্দ্য বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান এমপি আল আমিনের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিজ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

রবিবার (১৮ অক্টোবর) রাতে তিনি ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশিপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিমপাড়া যুবসংঘ, জেলেপাড়া, দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, শিশমহল রাধাগোবিন্দ পূজামণ্ডপ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও রঘুনাথপুরের পূজামণ্ডপ।

পরিদর্শনকালে এমপি আল আমিন পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

এমপি আল আমিন বলেন, উৎসবকে ঘিরে কোথাও যেন শান্তিশৃঙ্খলার ব্যাঘাত না ঘটে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়