১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৬, ১৯ অক্টোবর ২০২৬

পানাম নগরী ও লোকশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

পানাম নগরী ও লোকশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লীও ঘুরে দেখেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।

তাঁর সঙ্গে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রদূত জামদানি পল্লীতে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। সময়ের স্বল্পতায় তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। তবে আবারও আসার কথা জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন। এটি মূলত পারিবারিক সফর ছিল। অল্প সময়ের অবস্থানে তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়