১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে ক্যান্টিন চালু, ছাত্র ফেডারেশনের ধন্যবাদ

নারায়ণগঞ্জ কলেজে ক্যান্টিন চালু, ছাত্র ফেডারেশনের ধন্যবাদ

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর নারায়ণগঞ্জ কলেজে ক্যান্টিন চালু করায় কলেজের গভর্নিং বডি ও অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, নারায়ণগঞ্জ কলেজে একটি মানসম্মত ক্যান্টিন চালু করা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। শিক্ষার্থীদের এ দাবি বাস্তবায়নে ছাত্র ফেডারেশন কলেজ শাখা ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল। অবশেষে কলেজ অধ্যক্ষের আন্তরিকতায় ক্যান্টিন চালু হয়েছে।

নেতারা বলেন, ক্যাম্পাসে ক্যান্টিন চালু হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের খাবারসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে।

শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করায় কলেজ গভর্নিং বডি, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তাঁরা।

একই সঙ্গে ক্যান্টিনে খাবারের মান বজায় রাখা এবং মূল্য সাধারণ শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন।

বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, খাবারের মান ও মূল্য নিয়মিত তদারকি করবে কলেজ প্রশাসন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্র ফেডারেশন সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান তাঁরা।

সর্বশেষ

জনপ্রিয়