২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক নির্বাচিত রবীন আহমেদ

সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক নির্বাচিত রবীন আহমেদ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবীন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাধারণ পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় গোপন ব্যালটে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন দাবা প্রশিক্ষক মোহাম্মদ শামীম। এতে পদটি শূন্য হলে তা পূরণের জন্য কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা আহ্বান করা হয়।

সভায় আলোচনা শেষে সংগঠনের প্রাক্তন সভাপতি মঈন আহসানের পরিচালনায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে রবীন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়