২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের মুছাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বন্দরের মুছাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লাঙ্গলবন্ধ বাজার উন্নয়ন কমিটির আয়োজনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনঞ্জুর আলম ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।

ইউএনও শিবানী সরকার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশ, রাস্তা, ড্রেনসহ বিভিন্ন স্থানে পানি জমে আছে কি না, তা নিয়মিত নজরদারি করতে হবে।’

তিনি বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই।

জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সাধারণ মানুষকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

ইউএনও বলেন, ‘সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

সর্বশেষ

জনপ্রিয়