ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে চুনকা কুটিরে দোয়া ও কাওয়ালি
গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস স্মরণে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ ফাতেহা পাঠ, দোয়া ও কাওয়ালি গানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চুনকা কুটিরে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কাওয়ালি গান পরিবেশন করা হয়।
হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি মাসে হজরত আবদুল কাদির জিলানী (রহ.) ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস স্মরণে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়। এ উপলক্ষে কুরআন তিলাওয়াত, ফাতেহা, মিলাদ ও দোয়ার আয়োজনের পাশাপাশি খাবার ও তবারক বিতরণ করা হয়।





































