২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের জন্মই হয়েছে দেশে সন্ত্রাস ও হত্যা করার জন্য: টিপু

আওয়ামী লীগের জন্মই হয়েছে দেশে সন্ত্রাস ও হত্যা করার জন্য: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ‘আওয়ামী লীগের জন্মগতভাবেই তারা সন্ত্রাসী। ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগের ব্যর্থতা, শেখ মুজিবের ব্যর্থতা এবং শেখ হাসিনার ব্যর্থতা আজ স্পষ্ট। শেখ মুজিবের জন্ম হয়েছিল দেশ ধ্বংসের জন্য, আর তাঁর কন্যার জন্ম হয়েছিল ছাত্র-জনতাকে খুন করার জন্য। তাদের কোনো রাজনীতি নেই, শুধুই হত্যার রাজনীতি।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

টিপু বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য, বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছিল দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং তারেক রহমানের জন্ম হয়েছে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।’

আওয়ামী লীগের বর্তমান তৎপরতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের রাজপথে নামার মতো আর কোনো সাহস নেই। তাই তারা অন্য জেলা থেকে মানুষ এনে মুখে মাস্ক পরিয়ে সকালে ঝটিকা মিছিলের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁয়তারা করছে।’

দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা পাড়া-মহল্লা, মসজিদ-মাদ্রাসা এবং সরকারি অফিস-আদালত পাহারায় রাখুন। কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের চক্রান্তকারীদের রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা গত ১৬ বছর যেভাবে রাজপথ দখলে রেখেছিলাম, সামনেও রাজপথ বিএনপি নেতাকর্মীদের দখলেই থাকবে।’

সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়