১২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

নিটিং খাতে উৎপাদন ব্যয় বেড়েছে, মজুরি পুনর্নির্ধারণের দাবি

নিটিং খাতে উৎপাদন ব্যয় বেড়েছে, মজুরি পুনর্নির্ধারণের দাবি

নিটিং খাতে শ্রমিকের মজুরি, কাঁচামাল ও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৫–২০২৭)-এর ৯ম মাসিক সভায় এ বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. সেলিম সারোয়ার। সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, শ্রমিকের মজুরি বৃদ্ধি, ওয়েল ও নিডিলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ বিল প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় নিটিং কারখানাগুলোর উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ বিদ্যমান উৎপাদন মজুরি অপরিবর্তিত রয়েছে।

এ অবস্থায় বর্তমান উৎপাদন ব্যয়ের সঙ্গে বিদ্যমান মজুরি কাঠামোর সামঞ্জস্য না থাকায় উদ্যোক্তারা ক্রমবর্ধমান লোকসানের মুখে পড়ছেন বলে সভায় মত দেওয়া হয়। একই সঙ্গে অনেক কারখানার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সভায় বর্তমান বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিটিংয়ের উৎপাদন মজুরি যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিটিং শিল্পের টেকসই উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও শিল্পের অস্তিত্ব রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয়।

সর্বশেষ

জনপ্রিয়