২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১১, ২৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভিসি নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

ভিসি নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জ প্রাচীন ঐতিহ্যবাহী একটি জনপদ। শিক্ষা, সংস্কৃতি ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নারায়ণগঞ্জের রয়েছে অনন্য বৈশিষ্ট্য। দীর্ঘদিনের প্রত্যাশিত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়ায় তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) সভাপতি মোহাম্মদ হাতেম ও সাধারণ সম্পাদক মঈন আহসান, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. নূরউদ্দিন ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মন্টু, ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, নারায়ণগঞ্জের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলিম ও সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পলাশ এবং সাধারণ পাঠাগার, নারায়ণগঞ্জের সভাপতি কুতুবউদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

সর্বশেষ

জনপ্রিয়