রূপগঞ্জের ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে মোট ৮৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে এসব অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বরাবো রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ ৩ লাখ টাকা, গোলাকান্দাইল আল আকসা জামে মসজিদ ২ লাখ, কেয়েরিয়া কালী মন্দির ৩ লাখ, পিতলগঞ্জ মন্দির ২ লাখ, আতলাপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদ ৩ লাখ, ইছাপুরা মন্দির ২ লাখ, সাওগাট কালী মন্দির ২ লাখ, ভোলাব কালী মন্দির ২ লাখ, দেবই কাজিরবাগ ফাজিল মাদ্রাসা ২ লাখ, তারাবো গন্ধর্বপুর নামাপাড়া জামে মসজিদ ৩ লাখ, খালপার রসুলপুর হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা ৩ লাখ এবং তারাবো নূরুল উলুম মাদানিয়া মাদ্রাসা ৩ লাখ টাকা।
এ ছাড়া তারাবো পূর্ব পবনকুল করিম নগর জামে মসজিদ, তারাবো মুগরাকুল মাদ্রাসা জামে মসজিদ, তারাবো খালপার উত্তরপাড়া শাহী জামে মসজিদ, তারাবো বায়তুল আমান জামে মসজিদ, মাহমুদাবাদ ও হাউলিপাড়া সামাজিক কবরস্থান, মুড়াপাড়া বাজার বায়তুল মামুর জামে মসজিদ, জামিয়া হাসেমিয়া ইমদাদুল উলুম রসুলপুর নাহাটি মাদ্রাসা, দারুল উলুম ব্রাহ্মণগাও মাদ্রাসা, তারাইল বিরাবো শ্রী শ্রী তমালতলা মন্দির, তারাবো বায়তুল জামে মসজিদ, রূপসী চরপাড়া জামে মসজিদ, আগলা বায়তুল নূর হাফিজিয়া মাদ্রাসা, শিয়াল কুড়ি জামে মসজিদ, মাহনা জামে মসজিদ, তারাবো বাইতুস সামাদ জামে মসজিদ, বালু দক্ষিণপাড়া জামে মসজিদ এবং গোলাকান্দাইল দক্ষিণপাড়া মন্দিরে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গড়ে তুলতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।





































