০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী বিশেষ অভিযানে একরাতে গ্রেপ্তার ৭১

মাদকবিরোধী বিশেষ অভিযানে একরাতে গ্রেপ্তার ৭১

নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ বিশেষ অভিযান চলে বলে এক বিজ্ঞপ্তিতে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

নবাগত জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে জেলাজুড়ে কয়েকদিন ধরে এ বিশেষ অভিযান চলছে।

গত সন্ধ্যায় এসপি হাবিবুর নিজে সিদ্ধিরগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকও উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল, বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

এছাড়া, জেলার সাতটি থানা মিলিয়ে ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়