০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

সার ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভা

সার ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভা

নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহন ও বিতরণ করা সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা, সার পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় নদীবন্দরগুলোতে সার পরিবহন ও বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করা, সারের যথাযথ সংরক্ষণ, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং কৃষকদের জন্য নির্ধারিত সার যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়