সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রিপারেটরী স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রিপারেটরী স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোদনাইল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জাকিয়া আলী ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাকসুদা বেগম, অভিভাবক সদস্য লুৎফা আক্তার রুমি, বিউটি আক্তারসহ অন্যান্য শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া আলী ভূঁইয়া বলেন, শুধু পড়াশোনা নয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরিতে সহায়তা করে। প্রতিদিনের পড়াশোনার ক্লান্তি দূর করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতেই এ ক্লাস পার্টির আয়োজন।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।





































