০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের আরিহা মুশাইয়াদের সাফল্য

আন্তর্জাতিক অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের আরিহা মুশাইয়াদের সাফল্য

থাইল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নারায়ণগঞ্জের বন্দরের মেয়ে আরিহা মুশাইয়াদ। ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া-ইউরোপ অলিম্পিয়াড ২০২৬-এর বৈশ্বিক পর্বে ইংরেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সে।

আরিহা মুশাইয়াদ নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অসাধারণ ফলাফল করে সে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।

ফিলিপাইনের গ্লোবাল লীগ অব উইনার্স (জিএলওডব্লিউ) আয়োজিত এ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় পর্যায়ের বাছাইপর্ব পেরিয়ে আরিহাসহ বাংলাদেশের তিন শিক্ষার্থী বৈশ্বিক পর্বে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।

বৈশ্বিক পর্বে বাংলাদেশের তিন শিক্ষার্থীর মধ্যে আরিহা মুশাইয়াদ ইংরেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। ঢাকার স্যার জন উইলসন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রুওয়াইজা সেহরিশ ইংরেজি বিভাগে ডায়মন্ড পদক ও বিজ্ঞান বিভাগে রৌপ্য পদক অর্জন করেছে। এছাড়া সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা মুসনাদ তৌশিতা ইংরেজি বিভাগে রৌপ্য পদক পেয়েছে।

বন্দরের মেয়ে আরিহার এ আন্তর্জাতিক সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আরিহা বন্দরের কলাবাগ মুন্সিবাড়ির মো. ওয়াহিদুজ্জামান ও নিগার সুলতানা দম্পতির সন্তান। তার বাবা-মা মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়