২৮ আগস্ট ২০২৬

প্রকাশিত: ১৭:০১, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:১২, ২৭ আগস্ট ২০২৬

সংশোধনী ও দুঃখপ্রকাশ

সংশোধনী ও দুঃখপ্রকাশ

গত ২৬ আগস্ট প্রকাশিত ‘হত্যা ও চাঁদাবাজি মামলায় সেই ডালিম কারাগারে’ শীর্ষক সংবাদে অনিচ্ছাকৃতভাবে চাঁদাবাজির অপর একটি মামলায় বিএম ডালিমকে গ্রেপ্তার দেখানোর তথ্য প্রকাশ করা হয়েছিল। বিষয়টি তথ্যগত ভুল ছিল।

প্রকৃতপক্ষে, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম ডালিম একটি হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদাবাজির অপর মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর তথ্যটি সঠিক নয়। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রেস নারায়ণগঞ্জ সংবাদ প্রকাশে তথ্যের নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অনিচ্ছাকৃত কোনো তথ্যগত ভুল আমাদের নজরে এলে তা যাচাই করে সংশোধন করা হবে। ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা আরও সতর্কতা অবলম্বন করব।

পাঠকদের প্রতিও অনুরোধ, কোনো সংবাদে তথ্যগত অসঙ্গতি বা ভুল নজরে এলে আমাদের অবহিত করুন।

সর্বশেষ

জনপ্রিয়