০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

নবাগত পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

নবাগত পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময়

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বন্দরের ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নম্বর ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ড, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকের বিস্তার নিয়ে আলোচনা করেন নেতারা।

এ সময় এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে আহ্বান জানান তারা।

সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহসভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস নেতা আলতাফ হুসাইন, অ্যাডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ, আকিব হোসাইন রাকিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়