৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩১, ৩০ জুলাই ২০২৬

বিদ্যানিকেতনে রবীন্দ্র-নজরুল উৎসব, অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

বিদ্যানিকেতনে রবীন্দ্র-নজরুল উৎসব, অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের ভুঁইয়ার বাগ এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বাঙালি জাতিসত্তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দুই কবির অবস্থান ছিল অভিন্ন। তারা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তাদের সাহিত্যকর্মে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে এসেছে।

তিনি বলেন, নজরুলের প্রতিটি লেখায় ছিল অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিপ্লবের আহ্বান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য সংগ্রামের প্রেরণা যুগিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা এবং বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ

জনপ্রিয়