৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩২, ৩০ আগস্ট ২০২৬

মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু

মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা, রাকিবুল রকি, পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন বলেন, ‘বই আমাদের নিত্যসঙ্গী। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে।’

তিনি শিক্ষার্থীসহ সবাইকে অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান।

এবারের বইমেলায় ঢাকার সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সময় প্রকাশনী, কাকলী প্রকাশনী, অনুপম প্রকাশনী, ইকরিমিকরী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন ও অনন্যা প্রকাশনী।

সর্বশেষ

জনপ্রিয়