২৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৩, ২৩ আগস্ট ২০২৬

বিদ্যানিকেতন হাইস্কুলে তিন দিনের বইমেলা শুরু

বিদ্যানিকেতন হাইস্কুলে তিন দিনের বইমেলা শুরু

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাইস্কুলে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

কৈশোর তারুণ্যে বইয়ের উদ্যোগে বিদ্যালয়ের ক্লাসরুমের পাশে এ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় অ্যাডর্ন, সময়, ইকরিমিকরি, জাগৃতি, অনুপম, অনন্যা ও কাকলী প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈশোর তারুণ্যে বইয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুষার আবদুল্লাহ, প্রকাশক মিলন কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফরোজা আক্তার লিমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মন ও চিত্তের বিকাশে নিয়মিত বই পড়ার আহ্বান জানান। তারা বলেন, একটি ভালো বই একজন শিশু-কিশোরের চিন্তা, মনন ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিদ্যানিকেতন হাইস্কুলে বইমেলার আয়োজন শিশু-কিশোরদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়