২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি

তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি চারা রোপণের পর তা যেন বড় হয়ে ফল ও ছায়া দিতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক মাজেদুল পলাশ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আবুল বাশার।

সভাপতির বক্তব্যে শামীমা পারভীন বলেন, ‘বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রেঞ্জার ইউনিট সব সময় সামাজিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি উদাহরণ।’

কর্মসূচি পরিচালনা করেন রেঞ্জার রহিমা খাতুন রিমি ও মাসুদা আক্তার মনি। এ সময় সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়