১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান বিতর্ক যুক্তিবোধ তৈরি করে: সমকাল ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’এ বক্তারা

বিজ্ঞান বিতর্ক যুক্তিবোধ তৈরি করে: সমকাল ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’এ বক্তারা

বিজ্ঞান বিতর্ক মানুষের মধ্যে যুক্তিবোধ তৈরি করে এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। বিতর্ক চর্চা ভিন্নমতের বিরোধিতা জোর দিয়ে নয়, যুক্তি দিয়ে করতে শেখায়। বর্তমান সমাজের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে দিনব্যাপী সমকাল ও ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত হয়।

নগরীর আমলাপাড়ায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের গ্রন্থাগার কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, বেইলি স্কুল, বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, প্রভাষক সতীন চন্দ্র হাওলাদার এবং নাট্যকর্মী তানজিলা সামস।

বিকেলে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের অন্যতম পরিচালক মোহাম্মদ সোহাগ এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন এবং সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়