২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫৪, ২৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি উৎসব

নারায়ণগঞ্জ কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি উৎসব

নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. নবী হোসেন। কলেজ অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া ও ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন ও ড. সাবিত্রী রাণী দত্ত এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নাসির উদ্দিন হাওলাদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নবী হোসেন শিক্ষার্থীদের নিয়মিত কলেজ ও শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক সময়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়