১৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ১৬ অক্টোবর ২০২৬

আমলাপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা, সম্প্রীতির বার্তা দিলেন খোরশেদ

আমলাপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা, সম্প্রীতির বার্তা দিলেন খোরশেদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন দুর্গাপূজামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে শতাধিক নারী ও তরুণী অংশ নেন। বিচারকদের মূল্যায়নে দুই বিভাগের ছয়জনকে পুরস্কৃত করা হয়।

সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণকালে আয়োজক ও প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘নারায়ণগঞ্জে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির ৫০০ বছরের ইতিহাস রয়েছে। এই বন্ধন আরও দৃঢ় করতেই আমাদের এ উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।’ আগামী দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পরিদর্শনে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জৈনুদ্দিন আহম্মেদ বাচ্চু, অভয় রায়, প্রদীপ কুমার সাহা মন্টু, বিশ্বজিৎ সাহা, বুড়ান মুখার্জী, পলাশ দে, সানি সাহা, আনান সাহা, পুটু সাহা, পঙ্কজ সাহা, বিজয় সাহা, অর্নব রায়, অভয় সরকার, জিৎ কর্মকার, প্রান্ত দে ও দীপ্ত ধর। বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল চক্রবর্তী, পার্থ প্রদীপ সাহা ও হৃদয় দে।

আয়োজকরা জানান, সপ্তমীর দিন নগরীর গলাচিপা কুড়িপাড়া মণ্ডপেও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর দশটি স্থানে বস্ত্র বিতরণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়