১৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২৮, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ১৪ ছোট টিনের ঘর পুড়ে ছাই 

বন্দরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ১৪ ছোট টিনের ঘর পুড়ে ছাই 

নারায়ণগঞ্জের বন্দরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ঝুটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ

জনপ্রিয়