আইডিয়াল স্কুলের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের আয়োজনে ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আর.পি. সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ আর্ট ক্যাম্পে শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মনীন্দ্র কুমার রায় এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মহাবীর পতি চন্দন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আনোয়ার হোসেন, আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের পরিচালক জিয়াউর রহমান জয়, মনসিজ কুমার যোগেশ এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের পরিচালক খলিল জিবরান।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনা করেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনীত।
আর্ট ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আর্ট বিভাগের শিক্ষক রনি, লিটন, আফসানা মাহজাবিন ও বাছেদুল আলম। এছাড়া প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন।





































