২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ১৯ জুলাই ২০২৬

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার-২০২৬-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজীল হাসনাইন মঈন রনীত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ আব্দুর রহিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মহাবীর পতি। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সভাপতি, অধ্যয়নরত শিক্ষার্থী ও অ্যালামনাই প্রতিনিধিরা বক্তব্য দিয়ে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ক্লাবের উপদেষ্টা, শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়