১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৭, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩০, ১৯ অক্টোবর ২০২৬

জিমখানা-টানবাজারে অভিযান, সোয়া ৩ কোটির অবৈধ সুতা জব্দ 

জিমখানা-টানবাজারে অভিযান, সোয়া ৩ কোটির অবৈধ সুতা জব্দ 

নারায়ণগঞ্জে একটি অনিবন্ধিত গুদামে অভিযান চালিয়ে কর চালানপত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। 

সোমবার (১৯ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কমিশনারেটের প্রিভেন্টিভ টিম নারায়ণগঞ্জ সদরের জিমখানা ও টানবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ‘এস. আর. থ্রেড’ নামের একটি অনিবন্ধিত গুদামে তল্লাশি করা হয়। 

অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতাসহ ৭৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়। এসব সুতার পক্ষে কর চালানপত্র ছিল না। পাশাপাশি কর চালানপত্র না থাকায় আরও ১০ হাজার কেজি স্থানীয় সুতা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের প্রাপ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়