১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ অক্টোবর ২০২৬

তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু ও সংখ্যাগুরু তত্ত্বের অবসান ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। এর ধারাবাহিকতায় মসজিদের ইমামদের পাশাপাশি প্রথমবারের মতো মন্দিরের পুরোহিতদের জন্যও মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের গলাচিপার কুড়িপাড়া লোকনাথ মন্দিরের দুর্গাপূজামণ্ডপে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খোরশেদের উদ্যোগে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের পাঁচ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে এ আয়োজন করা হয়। কুড়িপাড়া লোকনাথ মন্দির ও রামকানাই আখড়ার দুর্গাপূজামণ্ডপ এবং ডিএন রোড এলাকায় দুই শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্যসচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।

বক্তব্যে খোরশেদ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার অধিকার প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসও তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন—পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক মিন্টু মোদক, বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন ও শামীম আহম্মেদ।

সর্বশেষ

জনপ্রিয়