১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫২, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫৩, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি আবদুল জব্বারের

দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি আবদুল জব্বারের

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও দলটির মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ দাবি জানান। এ সময় কমিটির নেতারা মহানগরী জামায়াত নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে আবদুল জব্বার বলেন, পূজাকালীন সময়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা নিশ্চিত রাখার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, উপদেষ্টা রঘুনাথ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু, সহ-কোষাধ্যক্ষ মদন সাহা, কার্যকরী সদস্য শংকর চন্দ্র দে ও স্বপন কৈরী। এ সময় দুই পক্ষের মধ্যে শারদীয় কুশল ও শুভেচ্ছা বিনিময় হয়।

সর্বশেষ

জনপ্রিয়