১৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩২, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৩, ১৯ অক্টোবর ২০২৬

আশার নির্দেশের পরও সরেনি খেয়াঘাটের স্ট্যান্ড

আশার নির্দেশের পরও সরেনি খেয়াঘাটের স্ট্যান্ড

নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর খেয়াঘাট থেকে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নিতে এক দিনের সময় দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সড়কের ওপর আগের মতোই চলছে স্ট্যান্ডের কার্যক্রম। এতে যানজট ও জনভোগান্তি অব্যাহত রয়েছে।

সম্প্রতি দুর্গাপূজার একটি অনুষ্ঠানে গিয়ে খেয়াঘাট এলাকার তীব্র যানজট দেখে ক্ষোভ প্রকাশ করেন আশা। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাধবপাশা ও বালুচর লাইনের সিএনজি ও অটোরিকশা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এ জন্য এক দিনের সময়সীমা বেঁধে দেন।

কিন্তু সময়সীমা শেষ হওয়ার পরও সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে অন্য যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সময়ে যানজট আরও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে স্ট্যান্ড পরিচালনা করা হচ্ছে। এর আগেও খেয়াঘাট এলাকা থেকে নির্দিষ্ট রুটের সিএনজি ও অটোরিকশা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আবার পুরোনো অবস্থায় ফিরে যায়।

প্রকাশ্যে নির্দেশ ও সময়সীমা দেওয়ার পরও স্ট্যান্ড না সরায় তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সর্বশেষ

জনপ্রিয়