৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সাত থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন ও ডাকাতির অভিযোগে ৪ জন রয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের তথ্যমতে, অভিযানে পরোয়ানাভুক্ত ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক হিসাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন, মাদকসেবী ছয়জন, নিয়মিত মামলার দুজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার আটজন এবং অন্যান্য আইনে দুজন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন, মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী পাঁচজন ও পরোয়ানাভুক্ত দুজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশ মাদকসেবী তিনজন, পরোয়ানাভুক্ত একজন এবং অন্যান্য আইনে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদকসেবী ছয়জন, পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলার পাঁচজন এবং অন্যান্য আইনে একজনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন, মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী তিনজন, ডাকাতির অভিযোগে চারজন এবং অন্যান্য আইনে একজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া আড়াইহাজার থানা এলাকায় নিয়মিত মামলার দুজন এবং অন্যান্য আইনে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে বিশেষ অভিযানে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়