২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সময়, ব্যয় ও গুণগতমান নিশ্চিত করে উন্নয়নকাজ বাস্তবায়নের তাগিদ

সময়, ব্যয় ও গুণগতমান নিশ্চিত করে উন্নয়নকাজ বাস্তবায়নের তাগিদ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ নিয়ম ও গুণগতমান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এলজিইডির চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আয়োজিত ম্যানেজমেন্ট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুর রহমান বলেন, ‘চলমান উন্নয়নকাজের সময়, ব্যয় ও গুণগতমান এই তিনটি বিষয় যথাযথভাবে নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। কাজের ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতের সভাপতিত্বে সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি, সময়ানুবর্তিতা, গুণগতমান ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় ইকনমিক অপারেটর মিজানুর রহমান চলমান উন্নয়নকাজ বাস্তবায়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে মতামত দেন।

এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইকনমিক অপারেটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়