২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এনসিপি নেতাকে ‘হত্যাচেষ্টা’: বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে মামলা

এনসিপি নেতাকে ‘হত্যাচেষ্টা’: বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার উপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া বারোটার দিকে এনসিপি’র যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মামলায় আসামি করা হয়েছে: ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান (৫০), বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৩০), হালিমের ছোটভাই ইয়াসিন আরাফাত (২৮), নয়ন (২৪), ইমন (২৩), জুয়েল (৩৫), হাসান শরীফ (২৫), শরীফ (২৬), শুভ (২৫), রানা (২৮), ইমরান (২৩), লিটন (২৫), শরিয়ত উল্লাহ (২৭), বিজয় (২৪) ও মাসুম ওরফে মরা মাসুমকে (৩০)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সোমবার বিকেলে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে স্থানীয় লোকজনের সঙ্গে আলাপের সময় তারা ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তোলেন। এ নিয়ে এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ফাঁড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়ার পর রাত সোয়া আটটার দিকে হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়